ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আসামে ফের বিজেপি নাকি কংগ্রেস?

স্বাস্থ্যবিধি মেনে ভারতের আসাম রাজ্যে রবিবার (২ মে) স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগণনা। তিন দফায় লড়াইয়ের পর এবার সামনে আসবে ফলাফল।


ভারতের মিডিয়াগুলো বলছে, এবার রাজ্যটির বিধানসভা নির্বাচনে ১২৬টি আসনে ভোটগ্রহণ হয়েছে। সংখ্যা গরিষ্ঠতা লাভে প্রয়োজন ৬৪টি আসন।


ফলাফল ঘোষণার পর আজই ভাগ্য নির্ধারণ হবে মোট ৯৪৬ জন প্রার্থীর।


২০১৬ সালে আসাম বিধানসভা ভোটে জয় পেয়েছিল বিজেপি। এবার সেই জয় ধরে রাখাই তাদের মূল চ্যালেঞ্জ।


অন্য দিকে গতবার ২৬টি আসন জিতেছিল কংগ্রেস। ১৩ টি আসন পেয়েছিল অল ইন্ডিয়া ইউনাউটেড ডেমোক্রেটিক ফ্রন্টের ঝুলিতে। এবার তাদের সঙ্গে যোগ দিয়েছে বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট। তার ফলে এবার কংগ্রেস জোটের আসন সংখ্যা ৫০ পেরিয়ে যেতে পারে।

ads
ads
ads

Our Facebook Page

↑